Monday, September 21, 2026
PrimeBulletin

সারা দেশ

মেহেরপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই ডিলারকে জরিমানা

মেহেরপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই ডিলারকে জরিমানা

মেহেরপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে দুটি তেল ডিলার প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের আমঝুপি ট্রেডার্স প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতি লিটার ডিজেলে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার আমিনুল ট্রেডার্স-এ অভিযান চালিয়েও একই অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও খায়রুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে তেল বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্রেতাদেরও সচেতন হতে হবে। কেউ বেশি দামে তেল বিক্রি করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে এবং অতিরিক্ত দামে পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।

 

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19