Tuesday, September 22, 2026
PrimeBulletin

সারা দেশ

মেহেরপুরে আবারও গমের খড়ের আগুন: চোখতোলা মাঠে ১৫ বিঘা গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই

মেহেরপুরে আবারও গমের খড়ের আগুন: চোখতোলা মাঠে ১৫ বিঘা গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই

মেহেরপুরে আবারও গমের অবশিষ্টাং (খড়) পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে চোখতোলা মাঠের গম ও তামাকসহ প্রায় ১৫ বিঘা জমির ফসল পুড়ে গেছে।

উপজেলার চোখতোলা মাঠে আগুন লেগে প্রায় ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে গম কাটার পর অবশিষ্ট খড় পরিষ্কার করার উদ্দেশ্যে আজিজুল নামের এক কৃষক পরিত্যক্ত খড়ে আগুন দেন। কিন্তু প্রচণ্ড রোদ ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের জমিগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কৃষক ও এলাকাবাসী প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী কৃষক মজনু জানান, আগুনে তার জমির গমের পাশাপাশি ইঞ্জিনচালিত পানি তোলার স্যালোইঞ্জিনচ পুড়ে গেছে।

উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল উপজেলার শিমুলতলা হাড়িয়াদহ মাঠে মাত্র ৫ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বিঘা জমির ফসল পুড়ে যায়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, খড় পোড়ানো থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও অনেক কৃষক এখনও তা মানছেন না। ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

 

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19