Sunday, September 20, 2026
PrimeBulletin

Bangladesh

মধ্যপ্রাচ্যের সংকটে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল: বেবিচক

মধ্যপ্রাচ্যের সংকটে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল: বেবিচক

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে গত ১৬ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, রোববার (১৫ মার্চ) আরও ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যের বড় এয়ারলাইনস—কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ ও ফ্লাই দুবাই—ঢাকার রুটে ফ্লাইট বাতিল বা সংখ্যা কমিয়েছে। সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইনসও কিছু ফ্লাইট বাতিল করেছে।

More