Thursday, July 23, 2026
PrimeBulletin

World

মধ্যপ্রাচ্য সংঘাত: মোদি আহ্বান জানালেন শান্তি ও সংলাপের জন্য

মধ্যপ্রাচ্য সংঘাত: মোদি আহ্বান জানালেন শান্তি ও সংলাপের জন্য

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি, বাণিজ্য এবং ভারতের স্বার্থের ওপর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপে বসার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মোদি সংসদে ১০ দফার প্রস্তাব তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) নরেন্দ্র মোদি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেওয়া বক্তব্যে এই ১০ দফা তুলে ধরে বলেন, ভারতের সংসদ থেকে বিশ্বের উদ্দেশে শান্তি ও সংলাপের পক্ষে একটি ঐক্যবদ্ধ বার্তা যাওয়া জরুরি। খবর ভারতের সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এর।

সংসদে মোদির দেওয়া ১০ দফা

১. চলমান সংঘাতের কারণে জ্বালানি খাতে গুরুতর সংকট তৈরি হয়েছে—পেট্রোল, ডিজেল, গ্যাস ও সার সরবরাহে প্রভাব পড়েছে।

২.গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

৩. উপসাগরীয় দেশগুলোতে প্রায় এক কোটি ভারতীয় বসবাস ও কাজ করেন। তাদের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয়।

৪. হরমুজ প্রণালির দুই পাশে বহু জাহাজ আটকে আছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাবিক রয়েছেন।

৫. কূটনৈতিকভাবে শান্তি ফিরিয়ে আনতে ভারত উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

৬. সংঘাত শুরুর পর থেকে পশ্চিম এশিয়ার নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন মোদী।

৭. এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজারের বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন, যার মধ্যে ১,০০০-এর বেশি ইরান থেকে।

৮. সংঘাত চললেও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত নিজের জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে।

৯. বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সবশেষ ১০ নম্বর দফায় যুদ্ধে কারও প্রাণহানি মানবতাবিরোধী এবং সব পক্ষকে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান নরেন্দ্র মোদি।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04