Thursday, November 19, 2026
PrimeBulletin

World

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতার পাশাপাশি কেবল মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিরাও 'পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট' বা পিআইপি (PIP) ভাতার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা এনজাইটি, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, পিটিএসডি (PTSD) এবং দীর্ঘমেয়াদি মানসিক চাপে ভুগছেন, তারা এই সরকারি আর্থিক সহায়তার আওতায় আসতে পারেন।

বর্তমানে পিআইপি ভাতার পরিমাণ বৃদ্ধি করে সপ্তাহে সর্বনিম্ন ৩০.৩০ পাউন্ড থেকে সর্বোচ্চ ১৯৪.৬০ পাউন্ড পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যোগ্য আবেদনকারীরা প্রতি চার সপ্তাহে ১২১.২০ পাউন্ড থেকে শুরু করে ৭৭৮.৪০ পাউন্ড পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা পেতে পারেন। মূলত যাদের স্বাস্থ্যগত জটিলতার কারণে দৈনন্দিন জীবন যাপন বা চলাফেরায় অন্তত তিন মাস ধরে সমস্যা হচ্ছে এবং আগামী নয় মাস এই সমস্যা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

‎​আবেদনকারীদের সক্ষমতা যাচাইয়ে ডিডব্লিউপি একটি নির্দিষ্ট পয়েন্ট ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে। দৈনন্দিন কাজ যেমন—রান্না করা, খাওয়া, ওষুধ সেবন, গোসল, পোশাক পরা এবং অন্যের সাথে যোগাযোগ স্থাপনের মতো বিষয়গুলোতে কার কতটুকু সহায়তা প্রয়োজন, তার ওপর ভিত্তি করে ০ থেকে ১২ পর্যন্ত পয়েন্ট দেওয়া হয়। স্ট্যান্ডার্ড রেটের সুবিধা পেতে কমপক্ষে ৮ পয়েন্ট এবং উচ্চতর বা এনহ্যান্সড রেটের জন্য ১২ পয়েন্ট অর্জন করতে হয়। এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং একা চলাফেরার সক্ষমতাও এই মূল্যায়নের অবিচ্ছেদ্য অংশ।

‎​বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে এক ধরনের সামাজিক জড়তা কাজ করে। লোকলজ্জার ভয়ে অনেকেই নিজেদের মানসিক কষ্টের কথা প্রকাশ করতে চান না, যা তাদের এই রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত করছে। ডিডব্লিউপি-এর এই স্পষ্ট বার্তার পর, যোগ্য ব্যক্তিদের সময়মতো আবেদন করার এবং প্রয়োজনীয় সরকারি সুবিধা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এই সহায়তা মানসিক রোগীদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58