Thursday, July 23, 2026
PrimeBulletin

Bangladesh

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ প্রবাসী আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ প্রবাসী আটক

মালয়েশিয়ার পুচং এলাকায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা। জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে বিদেশি নাগরিকদের কর্মসংস্থান দেওয়া হচ্ছিল।

বুধবার (১৩ মে) ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ৫৯ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। তারা রেস্টুরেন্ট, খাদ্যদোকান, মুদি দোকান, সেলুন, লন্ড্রি, ব্যবসায়িক কিয়স্ক এবং একটি বড় সুপারমার্কেটসহ মোট ৩০টি প্রতিষ্ঠানে তল্লাশি চালান।

তল্লাশির সময় ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের ২৩ থেকে ৪৫ বছর বয়সী ৭৪ জন বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার আওতায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এছাড়া তদন্তে সহায়তার জন্য স্থানীয় কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে পাঁচটি ‘ফর্ম ২৯’ সমন জারি করেছে ইমিগ্রেশন বিভাগ।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু অসাধু চক্র স্থানীয় ব্যবসায়িক লাইসেন্সের আড়ালে অবৈধ বিদেশিকর্মী নিয়োগ দিয়ে সহজে লাভবান হওয়ার চেষ্টা করছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের সময় কিছু অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দেওয়া, সহযোগিতা না করা, পালানোর চেষ্টা এবং বিভিন্ন কৌশলে অভিযান ব্যাহত করার চেষ্টা করে।

আটক সব অভিবাসীকে বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09