Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

'মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা' -ফেনীতে মাদকবিরোধী কর্মশালায় ডিসি

'মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে,  প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা' -ফেনীতে মাদকবিরোধী কর্মশালায় ডিসি

মাদকের ভয়াবহ ছোবল পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হওয়ার প্রবনতা লক্ষ্য করা গেছে। এজন্য মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

বুধবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফেনী একটি সীমান্তবর্তী এজেলায় মাদকের ছড়াছড়ি তাই সকলকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতার মাধ্যমে সমাজে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

পরিবেশ কর্মী নজরুল বিন মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনীস্থ বিজিবি'র সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কোট পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাসির উদ্দীন আশরাফী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া। এছাড়া বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19