Saturday, September 19, 2026
PrimeBulletin

অর্থনীতি

ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও সুলভ করতে ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে পাঠাও পে।

এখন থেকে রাইড শেয়ারিং ও ডেলিভারি থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং শপিং, সব ক্ষেত্রে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ স্ক্যান করে আরও সহজে পেমেন্ট করা যাবে। গ্রাহক যে ব্যাংক বা পেমেন্ট প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, এই সমন্বিত ব্যবস্থার ফলে লেনদেন হবে আরও নির্বিঘ্ন। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

ইতোমধ্যেই বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ পেমেন্ট শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, ফেয়ার ইলেকট্রনিক্স লিঃ, সিক্রেট রেসিপি, প্রাভা হেলথ, ম্যাডশেফ, চিজ, পাগলা বাবুর্চি, লোটো এবং আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়া পাঠাও-এর রাইড ইকোসিস্টেম অর্থাৎ বাইক, কার এবং সিএনজি চালকদের ক্ষেত্রেও এই কিউআর পেমেন্ট সুবিধা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “মানুষের প্রতিদিনের জীবনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা একদম সহজ ও স্বাভাবিক হওয়া উচিত। বাংলা কিউআর-এর মাধ্যমে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ ইউজার ও মার্চেন্টদের জন্য পেমেন্ট পদ্ধতিকে আরও সহজ এবং একে অপরের সাথে সংযুক্ত করছি। স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার পথে এটি আমাদের আরও একটি বড় ধাপ।”

ভবিষ্যতে অনলাইন কেনাকাটা এবং কুরিয়ার পেমেন্টের ক্ষেত্রেও বাংলা কিউআর সুবিধা শুরু করার পরিকল্পনা রয়েছে পাঠাও পে-এর। দৈনন্দিন কেনাকাটার প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও,  এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29