Tuesday, September 22, 2026
PrimeBulletin

সারা দেশ

কোলকাতা ইএনটি নামে রোগীদের সাথে প্রতারণা, ভোক্তার অভিযান

কোলকাতা ইএনটি নামে রোগীদের সাথে প্রতারণা, ভোক্তার অভিযান

তিনি একজন নাক, কান, গলা চিকিৎসক। তাও আবার কোলকাতা থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। ইএনটি বিশেষ অভিজ্ঞতা আছে প্রচার করে রোগীদের আকর্ষণ করছিলেন তিনি। তবে কাগজপত্র যাচাই করে দেখা গেল সবই ভূয়া। হোমিওপ্যাথি প্রাথমিক চিকিৎসার অনুমোদন নিয়ে প্রতারণার ফাঁদ তৈরী করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা কেদারগঞ্জ বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 
অর্থদণ্ডপ্রাপ্ত হোমিও চিকিৎসকের নাম জাবেদুর রহমান।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, জাবেদুর রহমান সাধারণ হোমিও চিকিৎসক। কিন্তু কোলকাতা থেকে ইএনটি বিশেষ প্রক্ষিণপ্রাপ্ত হিসেবে দাবি করে প্রতারণা করে আসছেন। প্রেসক্রিপশনে তিনি ইএনটি লিখে প্রচার করছেন। দোকানের সমস্ত কাগজপত্র যাচাই করা হয়। ইএনটি চিকিৎসার বিষয়ে তার কোন সার্টিফিকেট বা বৈধতার প্রমাণ মেলেনি। প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রাথমিক সতর্ক হিসেবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ করলে আরও বড় ধরনের সাজা পাবেন তিনি। 


একই অভিযানে কেদারগঞ্জ বাজারের জুই এন্ড জিহাদ ভ্যারাইটিজ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান মামুনুল হাসান।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19