Sunday, July 26, 2026
PrimeBulletin

সারা দেশ

কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) কাঁচপুর সেতুর পূর্ব ঢালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশ পরিস্থিতির উন্নয়ন ত্বরান্বিত হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ পাবে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাঁচপুর সেতু এলাকায় দীর্ঘদিনের যানজট প্রসঙ্গে এমপি মান্নান বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পরিবহন টিকিট কাউন্টার ও ফুটপাতের দোকানপাটের কারণে যানজট বেড়েই চলেছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় দায়িত্ব পালন না করলে জেলা পুলিশের সহায়তায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মহাসড়কের পাশ থেকে সকল পরিবহন টিকিট কাউন্টার সরিয়ে নতুন নির্মিত বাস টার্মিনালে স্থানান্তরের নির্দেশনা দেন তিনি।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই সেগুলো ক্ষতিগ্রস্ত না হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, কাঁচপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19