Wednesday, July 22, 2026
PrimeBulletin

World

জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রতি বুধবার সরকারি অফিস, বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

জ্বালানি তেলের 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা রোধে দেশজুড়ে কঠোর রেশনিং ব্যবস্থা চালুর একদিন পরই এই নতুন সিদ্ধান্ত নিল লঙ্কান সরকার। এর আগে গত ৬ মার্চ বাংলাদেশেও প্রায় একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। জ্বালানি তেলের মজুত নিয়ে গুজব ও আতঙ্কিত হয়ে তেল কেনার খবরের প্রেক্ষাপটে সে সময় বাংলাদেশেও দৈনিক জ্বালানি বিক্রির সীমা বেঁধে দেওয়া হয়।

এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা গিয়েছিল। সে সময় দেশটিতে কয়েক মাস ধরে চলা জ্বালানি ঘাটতি ব্যাপক জনবিক্ষোভের জন্ম দিয়েছিল। ওই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হয় দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর শ্রীলঙ্কা যে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল, সে জন্য গোতাবায়াকেই ব্যাপকভাবে দায়ী করা হয়।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04