Saturday, July 25, 2026
PrimeBulletin

Bangladesh

জাল নোট নির্মূলে আসছে কঠোর আইন : সংসদে অর্থমন্ত্রী

জাল নোট নির্মূলে আসছে কঠোর আইন : সংসদে অর্থমন্ত্রী

দেশে জাল নোটের বিস্তার রোধে সরকার একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরির কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, প্রস্তাবিত এই আইনে জাল নোট তৈরি বা আসল মুদ্রার আদলে কিছু তৈরির সঙ্গে জড়িতদের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ে এই অপরাধ নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের আনা এক জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাল নোটের প্রচলন রোধে বর্তমানে খসড়া আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং এটি কার্যকর হলে দেশের মুদ্রা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে। সরকার কেবল নীতিগত নয়, বরং প্রযুক্তিগত দিক থেকেও এই সমস্যার সমাধানে সমানভাবে কাজ করে যাচ্ছে।

মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো উন্নত করছে এবং বাজারে পর্যাপ্ত মানসম্মত নোট সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে পরামর্শ করে দ্রুত পর্যালোচনা ও সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

নতুন সিরিজের ব্যাংক নোট প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের ঐতিহাসিক ঐতিহ্য ও স্থাপত্যকর্মের অনুপ্রেরণায় খ্যাতিমান শিল্পীদের মাধ্যমে নতুন নোটগুলো ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ২৭ নম্বর ধারা অনুযায়ী অনুমোদিত এসব নোটে আগের তুলনায় অনেক বেশি উন্নত ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সাধারণ মানুষকে এসব নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করতে গণমাধ্যম ও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

দেশের সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে অর্থমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার এবং বাজার থেকে অচল নোট প্রত্যাহারের গাণিতিক হিসাব বিবেচনা করেই নতুন নোট ছাপানো হয়। জাতীয় মুদ্রার নিরাপত্তা ও স্বচ্ছতা রক্ষায় আইনগত, প্রযুক্তিগত এবং প্রশাসনিক সব ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে সংসদকে জানান মন্ত্রী।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09