Wednesday, July 22, 2026
PrimeBulletin

অর্থনীতি

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০২৬ সালের প্রথম দুই মাসে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১৯ দশমিক ২৬ শতাংশ। একই সঙ্গে কমেছে রপ্তানির পরিমাণ ও পণ্যের গড় ইউনিট মূল্যও।

ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩ দশমিক ৫৭ বিলিয়ন ইউরো। চলতি বছরের একই সময়ে তা নেমে এসেছে ২ দশমিক ৮৯ বিলিয়ন ইউরোতে।

শুধু রপ্তানি আয়ই নয়, কমেছে বাংলাদেশি পোশাকের গড় মূল্যও। ইইউ বাজারে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য ১৫ দশমিক ৪৫ ইউরো থেকে কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪ ইউরোতে, যা প্রায় ৯ দশমিক ১৩ শতাংশ হ্রাস।

বিশ্ববাজারে সামগ্রিক চাহিদা কমে গেলেও বাংলাদেশের পরিস্থিতি প্রতিযোগী অনেক দেশের তুলনায় বেশি দুর্বল বলে বিশ্লেষণে উঠে এসেছে। আলোচ্য সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ২৭ শতাংশ। তবে বাংলাদেশের রপ্তানি কমেছে তার চেয়েও অনেক বেশি।

প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি পতন হয়েছে শুধু তুরস্ক ও কম্বোডিয়ার। তুরস্কের রপ্তানি কমেছে ২২ দশমিক ৯১ শতাংশ এবং কম্বোডিয়ার ২১ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীন মাত্র ৪ দশমিক ১ শতাংশ পতনের মধ্যেই নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সবচেয়ে ভালো অবস্থানে ছিল ভিয়েতনাম, যেখানে রপ্তানি কমেছে মাত্র ২ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ শুধু কম দামে পণ্য বিক্রি করছে না, একই সঙ্গে কম অর্ডারও পাচ্ছে। ২০২৬ সালের প্রথম দুই মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ১১ দশমিক ১৪ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় পতন ছিল ৬ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে অনেক দেশ এখন ইউরোপীয় বাজারে বেশি মনোযোগ দিচ্ছে। এতে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে।

তার ভাষায়, ইউরোপে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক ধীরগতির কারণে ক্রেতারা অর্ডার কমাচ্ছে। একই সঙ্গে দেশে জ্বালানি ব্যয় বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও নীতিগত অস্থিরতা বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনও মনে করেন, বাংলাদেশের পোশাক খাত এখনও কম দামের বেসিক পণ্যের ওপর বেশি নির্ভরশীল। বিপরীতে ভিয়েতনাম, তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পণ্যে জোর দিচ্ছে। ফলে তারা বাজারে ভালো অবস্থান ধরে রাখতে পারছে।

তিনি আরও বলেন, শুধু কম শ্রমমূল্যের সুবিধা দিয়ে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এজন্য বাংলাদেশকে ম্যানমেড ফাইবারভিত্তিক পোশাক, ডিজাইন, ব্র্যান্ডিং ও উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে।

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29