Thursday, July 23, 2026
PrimeBulletin

Bangladesh

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’ তিনি আরও যোগ করেন, সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয়।

ব্যাংকটিতে চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না এবং নিয়মানুযায়ী তাদের মালিকানা নিশ্চিত করা হবে। তবে তিনি অভিযোগ করেন, পর্দার আড়ালে থেকে ব্যাংকটিতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গ্রাহকের নামে আন্দোলন চালানো হচ্ছে। এসব আন্দোলন করে বেশি দূর এগোনো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ব্যাংকের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যদের নিয়োগ বা অব্যাহতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় পর্ষদকে অব্যাহতি দিতে পারে। যদি এই প্রক্রিয়ায় কোনো প্রশ্ন তুলতে হয়, তবে আগে আইন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আসতে হবে।

পাশাপাশি, নাবিল গ্রুপসহ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও তিনি জানান। একই সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার বিষয়েও ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন মন্ত্রী।

এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ অতীতে ২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সরিয়েছে। সরকার আবারও ব্যাংকটিতে বিতর্কিত ব্যক্তিদের বসিয়ে জনগণের টাকা লুটপাটের নতুন ব্যবস্থা করেছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই ব্যাংকটির গ্রাহক ও শেয়ারহোল্ডাররা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর বিরোধিতা করে আসছেন।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09