Saturday, September 19, 2026
PrimeBulletin

World

চুক্তি করতে হবে না, বললেন ট্রাম্প

ইরানকে যখন প্রস্তর যুগে পাঠানো হবে যুদ্ধ এমনিতেই শেষ হবে

ইরানকে যখন প্রস্তর যুগে পাঠানো হবে যুদ্ধ এমনিতেই শেষ হবে

যুদ্ধ শেষ করতে ইরানকে কোনো ধরনের চুক্তিতে রাজি হতে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যখন প্রস্তর যুগে পাঠানো হবে এবং তাদের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকবে না তখন যুদ্ধ এমনিতেই শেষ হয়ে যাবে বলে দাবি করেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউজের ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না তাদের (ইরানের) কোনো চুক্তি করতে হবে না। আমরা যখন মনে করব… তাদের প্রস্তর যুগে পাঠানো হয়েছে এবং পারমাণবিক বোমা নিয়ে আসতে পারবে না। তখন আমরা এমনিতেই চলে যাব, চুক্তি হোক আর না হোক। (চুক্তির বিষয়টি) এখন অপ্রাসঙ্গিক।”

তবে ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ সেনাদের সরিয়ে নিয়েও ইরান এটি মানবে কি না তা অস্পষ্ট।

ট্রাম্প আবার পরক্ষণেই বলেন, ইরান তাদের সঙ্গে চুক্তি করতে চায়। যদিও ইরান প্রকাশ্যে একাধিকবার বলেছে তারা এবার কোনো যুদ্ধবিরতি নয়, একেবারে যুদ্ধ বন্ধ চায়।

ট্রাম্প বলেন, “চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা আমার চেয়েও বেশি চুক্তি চায়। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সামরিক অভিযান শেষ হবে এবং তাদের বহু বছর পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকবে না।”

“কিন্তু দীর্ঘ সময় পর তারা হয়ত পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু (তখন) আমার মতো একজন প্রেসিডেন্ট থাকবেন, যিনি ইরানে যাবেন এবং তাদের আবারও উড়িয়ে দেবেন।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58