Saturday, September 19, 2026
PrimeBulletin

World

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ-এর ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’-এর এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, তার প্রশাসনের মধ্যে হেগসেথই প্রথম ব্যক্তি ছিলেন, যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে অবস্থান নেন। ভারতীয় সংবাদমাধ্যম NDTV এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে নতুন করে আলোচনা তৈরি করেছে। কারণ, প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসছে।

বৈঠকে ট্রাম্প বলেন, “পিটই প্রথম সোচ্চার হয়ে বলেছিলেন—চলুন এটা করি। কারণ, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।”

তিনি জানান, অভিযানের অনুমোদনের আগে তিনি একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেন। “আমি পিটকে ফোন করেছি, জেনারেল কেইনকে ফোন করেছি, আরও অনেক দক্ষ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি,” বলেন ট্রাম্প।

ইরানের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার বিষয়টি তুলে ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন ইরান ও তার মিত্রদের জড়িয়ে বৃহত্তর আঞ্চলিক রূপ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন উৎপাদন সক্ষমতা এবং নৌ-শক্তি দুর্বল করা।

তবে পর্দার আড়ালের তথ্য অনুযায়ী, হামলার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই মতভেদ ছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ ধরনের সামরিক পদক্ষেপে খুব বেশি উৎসাহী ছিলেন না, যদিও প্রকাশ্যে বিরোধিতা করেননি।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিডিয়া ব্যক্তিত্ব রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহ দিয়েছেন বলে জানা গেছে। তবে কিছু উপদেষ্টা এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন।

সূত্র: NDTV

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58