Saturday, September 19, 2026
PrimeBulletin

World

বললেন মার্কো রুবিও

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যখন যুদ্ধ শেষ হবে তখন ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) তিনি এমন মন্তব্য করেন।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে রুবিও বলেন, “আমি মনে করি, কোনো সন্দেহ নেই, এই যুদ্ধ শেষ হওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে ন্যাটোর সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। ন্যাটোর সঙ্গে আমাদের দেশের সম্পর্কের যে দাম আছে, সেটি আমাদের পুনর্বিবেচনা করতে হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর মার্কিনিরা ন্যাটোভুক্ত দেশকে এই সংঘাতে যুক্ত করতে চেয়েছিল। কিন্তু ন্যাটো এতে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে সংস্থাটির ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।

এদিকে ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো গঠিত হয়। বর্তমানে এই জোটের সদস্য ৩২টি। সামরিক এ জোটের মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এর চার্টারের ‘আর্টিকেল ৫’।

এই আর্টিকেল অনুযায়ী, ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা জোটভুক্ত সকল দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এমন পরিস্থিতিতে আক্রান্ত দেশটিকে রক্ষায় অন্য সব সদস্য রাষ্ট্র সামরিক সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। ন্যাটোর ইতিহাসে ২০০১ সালে প্রথম ও শেষবার এ আর্টিকেলটি কার্যকর করা হয়। ওই বছর যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর ন্যাটোর আর্টিকেলটি কার্যকর করে আফগানিস্তানে হামলা চালানো হয়।

সূত্র: ফক্স নিউজ

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58