Saturday, September 19, 2026
PrimeBulletin

World

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল নেবে না। যদি সেখানে টোল আদায় করা হয়-ই, সেটি নেবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজে কোনো টোল নেওয়া হবে না। ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে কোনো টোল থাকবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র হরমুজে টোল আরোপ করবে।”

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর হরমুজকে ব্যবহার করে মার্কিনিদের ওপর চাপ তৈরি করে তেহরান। তারা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক রুটটি বন্ধ করে দেয়।

তবে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। দুই দেশ ইতিমধ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এই স্মারকের চুক্তি অনুযায়ী ইরান ৬০দিন হরমুজ থেকে কোনো টোল আদায় করতে পারবে না।

দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় গতকাল আবারও হরমুজ বন্ধ করার ঘোষণা দেয় ইরানি সেনাবাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে।

ইরানের গতকালের ঘোষণার পর আবারও বিশ্বব্যাপী জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। সঙ্গে দুই দেশের চুক্তিতে পরীক্ষার মুখে ফেলে দেয়।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58