Sunday, September 20, 2026
PrimeBulletin

World

ইরাকের কুর্দিস্তানে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের কুর্দিস্তানে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইতালির একটি সামরিক ঘাঁটিতে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার মধ্যরাতের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, এরবিলে আমাদের ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইতালীয় কর্মীদের মধ্যে কোনও হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। তারা সবাই ভালো আছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনার পর ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক্স-এ পৃথক এক বার্তায় জানান, হামলার সময় ইতালীয় সামরিক কর্মীরা একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এরবিলে দেশটির প্রায় ৩০০ জন সেনা মোতায়েন রয়েছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58