Friday, September 18, 2026
PrimeBulletin

World

হরমুজ প্রণালি উদ্ধারে ট্রাম্পের আকুল আহ্বান, কোন দেশ কী জবাব দিলো

হরমুজ প্রণালি উদ্ধারে ট্রাম্পের আকুল আহ্বান, কোন দেশ কী জবাব দিলো

ইরানের কারণে বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সেটি নিরাপদ করতে বিভিন্ন দেশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তবে বেশিরভাগ দেশ থেকেই ইতিবাচক সাড়া পাননি ট্রাম্প। প্রতিবেদন সিএনএনের।

এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালী নিরাপদ করতে সহায়তা না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ননের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস জানান, হরমুজ প্রণালী খোলা রাখা ইউরোপের স্বার্থে। তবে তিনি এটাও উল্লেখ করেন, এটি ন্যাটোর কার্যক্রমের আওতার বাইরে এবং প্রণালী এলাকায় কোনো ন্যাটো দেশ নেই।

জার্মানির এক সরকারি মুখপাত্র বলেন, ‘এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং এটি ন্যাটোর যুদ্ধ নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ন্যাটো সদস্যদের কোনো ভূমিকা তিনি দেখছেন না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তার দেশ মিত্রদের সঙ্গে মিলে এমন একটি কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা করছে, যাতে দ্রুত ওই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা যায় এবং এর অর্থনৈতিক প্রভাব কমানো সম্ভব হয়।

অস্ট্রেলিয়াকে যদিও ট্রাম্প সরাসরি অনুরোধ করেননি, তবু অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশ হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না।

হরমুজ প্রণালী উদ্ধারে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীনকেও আহ্বান জানাতে ছাড়েননি ট্রাম্প। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুরোধ পেয়েছে কি না, এ প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ‘সব পক্ষের উচিত অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করা, উত্তেজনা না বাড়ানো এবং আঞ্চলিক অস্থিরতা যেন বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব না ফেলে তা নিশ্চিত করা।’

এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে জানিয়েছেন, আপাতত হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

দেশগুলোর সাড়া দেয়া বিষয়ে পরে ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালী সংকট মোকাবিলায় অনেক দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে এগিয়ে আসছে।’ যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ‘অনেক দেশ আমাকে জানিয়েছে যে তারা আসছে। কিছু দেশ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কিছু দেশ ততটা নয়। কিছু দেশ এমনও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি। আমরা তাদের বাইরের ভয়াবহ হুমকি থেকে রক্ষা করেছি, কিন্তু তারা খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। আর তাদের এই উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58