Saturday, September 19, 2026
PrimeBulletin

World

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী। গত শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তারা জানায়, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ‘সম্পূর্ণ ও কার্যকরী নিয়ন্ত্রণ’ রেখেছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, যুদ্ধবিরতির মধ্যে দুটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। তবে তার দাবি নাকচ করে দিয়ে আইআরজিসি নৌবাহিনী বলেছে, এ ধরনের যেকোনও প্রচেষ্টার ‘দৃঢ় ও শক্তিশালী জবাব’ দেয়া হবে।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক আগ্রাসনের পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনা প্রক্রিয়াকে ‘নতুন পর্যায়ে’ উন্নীত করবে ইরান।

এই জলপথে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে টোল নেয়ার সিদ্ধান্ত নিতে পারে ইরান। সেই টোল ইরানি মুদ্রায় প্রদান করতে হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই।

তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজে টোল আদায় করা যাবে না। কোনও জাহাজ যদি ইতোমধ্যে ইরানকে হরমুজ পার হওয়ার জন্য টোল দিয়ে থাকে, সে জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় খুঁজে বের করে আটকে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই প্রণালিতে যেকোনও জাহাজের প্রবেশ এবং বের হওয়া ঠেকাতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58