Wednesday, July 22, 2026
PrimeBulletin

অর্থনীতি

গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানা। গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা এ কারখানায় গত ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সরবরাহ ফের চালু হওয়ার পর পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানাটিতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে টানা ২৭ দিন উৎপাদন কার্যক্রম স্থবির ছিল। পরবর্তীতে ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ চালু হওয়ার পর পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে সাধারণত ৫ থেকে ৬ দিন সময় লাগে। সে হিসেবে আগামী ৪ বা ৫ এপ্রিলের মধ্যে কারখানাটি পূর্ণ উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল।

কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য প্রতিদিন ৭১-৭২ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন হয়। তবে ৫২-৫৩ পিএসআই গ্যাসচাপ থাকলেও সীমিত আকারে উৎপাদন চালু রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29