Tuesday, September 22, 2026
PrimeBulletin

সারা দেশ

গ্রিল কেটে গাংনীতে দুটি সরকারি অফিসে চুরি, নথির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গ্রিল কেটে গাংনীতে দুটি সরকারি অফিসে চুরি, নথির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মেহেরপুরের গাংনী উপজেলা দুটি সরকারি অফিসে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে একই রাতে এ ঘটনা ঘটায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ভবনের দোতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কয়েকটি কক্ষের দরজা ও আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। অফিসের সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তির চলাফেরার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, রাতের আঁধারে ওই ব্যক্তি অফিসের ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে ঘোরাফেরা করছে।

একই রাতে গাংনী উপজেলা ভূমি অফিস ভবনের পেছনের জানালার গ্রিল কেটে প্রবেশের ঘটনাও ঘটে। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা আলমারির তালা ভাঙা ও প্রয়োজনীয় নথিপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে অফিস সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম বলেন, রাতে অফিসে চুরির ঘটনা ঘটেছে। আলমারি ও কক্ষের তালা ভাঙা পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র বা নথি খোয়া গেছে কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।

এদিকে গাংনী থানা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19