Friday, September 18, 2026
PrimeBulletin

World

গোয়েন্দাপ্রধানের পর এবার কুদস ফোর্সের ইউনিটপ্রধানকে হত্যার দাবি ইসরাইলের

গোয়েন্দাপ্রধানের পর এবার কুদস ফোর্সের ইউনিটপ্রধানকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

আজ (সোমবার, ৬ এপ্রিল) ইসরিইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘কুদস ফোর্সের অন্যতম শীর্ষ কর্মকর্তা আসগর বাকেরিকে হত্যা করা হয়েছে।’

শোশানি জানান, নিহত বাকেরি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন। এছাড়া ইসরাইল, সিরিয়া ও লেবাননে কুদস ফোর্সের বিভিন্ন গোপন সামরিক অভিযান পরিচালনার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

মার্কিন–ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

 

এর আগে, আজ মার্কিন–ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত হন। আইআরজিসির জনসংযোগ বিভাগ আজ বিষয়টি নিশ্চিত করে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আজ মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক এবং সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে মেজর জেনারেল খাদেমি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অবদান রেখে গেছেন।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58