Sunday, September 20, 2026
PrimeBulletin

Sports

গোপনে মেয়েদের ভিডিও ধারণ করায় লঙ্কান ২ ক্রিকেটার গ্রেপ্তার

গোপনে মেয়েদের ভিডিও ধারণ করায় লঙ্কান ২ ক্রিকেটার গ্রেপ্তার

শ্রীলঙ্কান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। সরকারি চাপের মুখে বোর্ড সভাপতি শাম্মী সিলভাসহ কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। পরবর্তীতে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাসহ ৯ সদস্যের একটি ট্রান্সফরমেশন কমিটি বা পরিবর্তন কমিটি গঠন করা হয়েছে বোর্ড পরিচালনার লক্ষ্যে। এরই মাঝে অনাকাঙ্ক্ষিত আরেকটি খবর এসেছে লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলে দুই ক্রিকেটারের বিরুদ্ধে। গোপনে মেয়েদের ভিডিও ধারণের দায়ে তাদের গ্রেপ্তারও করা হয়।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে কলম্বোর নারাহেনপিতার একটি হোটেলে থাকা নারীরা অভিযোগ করার পর ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়। এর আগে সেখানে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। হোটেলের বাথরুমে গোপনে নারীদের গোলের দৃশ্য ধারণের অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। 

গ্রেপ্তারের পর অবশ্য পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে অভিযুক্ত দুই ক্রিকেটারকে। তবে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লঙ্কান পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, ধারণকৃত ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না সেটি নারাহেনপিতা পুলিশ তদন্ত করে দেখছে।

এর আগে অভিযোগের ভিত্তিতে আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল দুই যুব ক্রিকেটারকে। পরবর্তী শুনানির জন্য তাদের ফের হাজির করার কথা রয়েছে আগামী ২৫ মে। তাদের বিরুদ্ধে ক্রিকেট বোর্ড কী ব্যবস্থা নেয় তা এখনও জানা যায়নি। যদিও লঙ্কান বোর্ড এই মুহূর্তে পালাবদল ও অস্থিরতার মাঝে সময় পার করছে।

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47