Monday, September 21, 2026
PrimeBulletin

অপরাধ

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আসামী সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে শিশুটি সাইফুল ইসলামের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কলা দেয়ার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যায় এবং সাইফুল ইসলাম তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন শিশুটিকে ডাকাডাকি করলে তাকে ছেড়ে দেয় । কিন্তু পরিবারের কাছে শিশুটি ধর্ষণের চেষ্টার বিষয়টি প্রকাশ করেন । শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষণচেষ্টা অভিযোগে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই রাতে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানায়, ধর্ষণ চেষ্টা অভিযোগে শিশুটির মা মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত ছাইফুল ইসলামক গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

More

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

অপরাধ

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

রাজধানীর চাঁদাবাজি এখন শুধু ফুটপাত বা পরিবহন স্ট্যান্ডকেন্দ্রিক ছোটখাটো দখলবাজির মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে সক্রিয় রয়ে...

2026-05-08 12:57

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে, পুলিশ সদস্য হেফাজতে

অপরাধ

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে, পুলিশ সদস্য হেফাজতে

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার অপরাধে রাজধানীর রমনা থানায় মামলা...

2026-05-02 09:22