Saturday, September 19, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে ইমাম ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে ইমাম ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এর আগে ওলামা পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (১০ জুন) বিকেলের দিকে ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও জেলার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ এই সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মলনে ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা সেক্রেটারী মুফতি মানছুর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, আমরা জেলার আলেম, ওলামা, ইমাম, খতিব, শিক্ষক, ছাত্র-জনতা ও সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, পলাশবাড়ী হোসেনপুর ইউনিয়নে একটি বৃহৎ রামমূর্তি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। জনশ্রæতি অনুযায়ী এটি বিশ্বের সর্ববৃহত্তম রামমূর্তি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনা, উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতায়র অনুভুতি সৃষ্টি করেছে। রংপুর বিভাগের মত একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চলে এত বৃহৎ পরিসরে, মন্দিরের বাহিরে রিসোর্ট স্পট বানিয়ে সেখানে প্রকাশ্যে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজান, সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশংকা দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা অত্যন্ত জরুরী। উক্ত প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র (তাওহীদুল ইসলাম) সম্পর্কে বিভিন্ন মহলে নানা অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন বিদ্যমান রয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা ও প্রকৃত অবস্থা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। 


৮ দফা দাবিগুলো হলো- নির্মাণাধীন ওই বৃহৎ রামমূতি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করে প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশী-বিদেশী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করার দাবি জানান। সেইসাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সম্পদের উৎস, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি আইনানুগভাবে তদন্ত ও নিরীক্ষার আওতায় আনা, কোনো বিদেশী রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন, প্রভাব বা সম্পৃক্ততা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা, প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমম্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িকতা সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করা হোক, সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, ওই প্রকল্পের সাথে বিদেশী কুটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হোক, তদন্তে যদি কোনো বিদেশী হস্তক্ষেপ, অনভিপ্রেত প্রভাব বিস্তার বা কুটনৈতিক শিষ্টাচারবহির্ভুত কর্মকান্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কুটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং বিদেশী মিশনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখা চাওয়ার ব্যবস্থা করা এবং গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগের শান্তি-শৃংখলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমম্ব রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। 


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমাম ওলামা পরিষদের জেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাসেমী। সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম জেলা সভাপতি মাও: আব্দুল বাসেত, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদ, খেলাফত মজলিস জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, পলাশবাড়ী ওলামা পরিষদের সভাপতি মাও: ছাদেকুল ইসলাম, মাও: শাহ আলম ফয়জী, মাও: তসলিম উদ্দিনসহ স্থানীয় ওলামায়ের নেতৃবৃন্দ।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19