Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনুনী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয় ওই মতবিনিময় বিনিময় সভার আয়োজন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচাল মোহাম্মদ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । 

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত হবে । ওই শুনানিকে সফল করতে গাইবান্ধা জেলা শহরে তিনটি অস্থায়ী অভিযোগ বক্স বসানো হয়েছে । জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ।

এছাড়া ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে,সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে। অপরদিকে গণমাধ্যমের পক্ষ থেকে দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্নীতির অভিযোগ মৌখিকভাবে অবহিত করা হয় ।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19