Saturday, July 25, 2026
PrimeBulletin

সারা দেশ

ফরিদপুরে নিরক্ষরতা দূরীকরণে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’ এর শুভ উদ্বোধন

ফরিদপুরে নিরক্ষরতা দূরীকরণে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’ এর শুভ উদ্বোধন

ফরিদপুর সদর-৩ আসনের নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর বিশেষ উদ্যোগে এবং ফ্রি সহজ কোর্সের মাধ্যমে দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষাদানের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’।

গত ১২ জুন ২০২৬ ইং তারিখে প্রতিষ্ঠিত এই নৈশ বিদ্যালয়টি গতকাল শুক্রবার রাত ৮টায় ফরিদপুরের কমলাপুর রেললাইন (নদী ভাঙ্গা) এলাকায় পরিদর্শন ও আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে।
বিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক জিয়াউর রহমান। তার তত্ত্বাবধানে দক্ষ শিক্ষকদের মাধ্যমে এলাকার নিরক্ষর মানুষদের অত্যন্ত সহজ পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হবে।
উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল,শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান অপু, মহানগর যুবদল সভাপতি
বেনজির আহমেদ তাবরিজ,সাধারণ
সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ নৈশ বিদ্যালয়ের বিভিন্ন বয়সের নারী-পরুষ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে অন্ধকার ও নিরক্ষরতা দূর করতে শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের ফলে কমলাপুর নদী ভাঙ্গা এলাকার সুবিধাবঞ্চিত মানুষ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে। বক্তারা এই নৈশ বিদ্যালয়ের সাফল্য কামনা করেন এবং এর পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19