Saturday, July 25, 2026
PrimeBulletin

সারা দেশ

ফরিদপুরে বান্ধব পল্লীতে নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরে বান্ধব পল্লীতে নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর সদর আলিপুর এলাকায় বান্ধব পল্লীতে দুটি সাততলা আবাসিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত ও আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্ধব পল্লীর বাসিন্দারা পাকা ভবনে বসবাসের সুযোগ পাবেন এবং তাদের জীবনমান উন্নত হবে। পাশাপাশি পরিবেশ সমাজ সুন্দর ভাবে গড়ে উঠবে। এ ধরনের আবাসন প্রকল্প দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়ন কাজ চলমান রয়ছে তিনি জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন,

পৌর মেয়র প্রার্থী ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও ফরিদপুর হাঁড়ি সমাজের মন্ডল শ্যামল জমাদার, রিপন হাঁড়ি, আলো রানী দাস, শ্রীমৎ পবন বন্ধু এবং নাহিদুজ্জামান নাহিদ

জানা যায়, প্রকল্পের আওতায় প্রায় ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা এবং চুক্তিমূল্য ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুর এ প্রকল্প বাস্তবায়ন করছে

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19