Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় মাদক বিরোধী সেমিনার- "অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হতো না"

ফেনীর দাগনভূঞায় মাদক বিরোধী সেমিনার- "অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হতো না"

অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে রোববার ফেনীর দাগনভূঞায় মায়ের করুন মৃত্যু হতো না, বাবা ও বোনকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো না, মাদকাসক্তরা শুধু পরিবারের বোঝা নয়, তারা সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। যে পরিবারে একজন মাদকাসক্ত রয়েছে সে পরিবারই বুঝতে পারে এর যন্ত্রণা কি ভয়াবহ বলে মন্তব্য করেছেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম।

সোমবার (১১ মে) দাগনভূঞা উপজেলার রাজাপুর কলেজে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিকল্পে মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা অনেক সময় দেখি পিতা মাতা তাদের সন্তানকে সাজা দিতে আমাদের কাছে আসে তাহলে আমাদের বুঝতে হবে কতটা কষ্টে থাকলে একজন মা ও বাবা এরকম বলতে পারে। এজন্য আমাদের সকল শ্রেনী পেশার মানুষকে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে।

মূখ্য আলোচকের বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এ রাষ্ট্রকে এ দেশকে মাদক মুক্ত করতে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি বলেন, ফেনী একটি সীমান্তবর্তী এলাকা এ জেলায় মাদক কারবারিরা পাশ্ববর্তী দেশগুলোর থেকে মাদক এনে আমাদের দেশকে পঙ্গু করে দিচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন শ্রেনি পেশার মানুষ মাদকে আসক্ত ও জড়িয়ে পড়ছে। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে এতে আমাদের যুব সমাজ হুমকির মুখে পড়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবার প্রতিটি ঘর থেকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে আমাদের এ নীতি বাস্তবায়ন করতে হবে।

রাজাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা জামালের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর নুর মোহাম্মদ। সেমিনারে কলেজের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সেমিনারে বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন ও শিক্ষার্থীদের এ আন্দোলনে অংশ নেয়ার আহবান জানান।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19