Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে বিএনপির জুয়েল-মামুন

ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে বিএনপির জুয়েল-মামুন

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেনী জেলা ক্রীড়া সংস্থার এ্ডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলকে সদস্য সচিব ও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনকে সদস্য করা হয়েছে।

এছাড়াও পদাধিকার বলে এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন ফেনী জেলা প্রশাসক।

সদস্য থাকবেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও জেলা ক্রীড়া অফিসার।

পত্রে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কতৃক অনুমোদিত হয়েছে। অনুমোদিত এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে। 
এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে না পারায় দ্বিতীয়বারের মতো এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19