Tuesday, July 21, 2026
PrimeBulletin

Bangladesh

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নতুন মুখ ডা. দেবাশীষ চৌধুরী

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নতুন মুখ ডা. দেবাশীষ চৌধুরী

রোগীদের উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিয়েছেন গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট ডা. দেবাশীষ চৌধুরী। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল (পরিপাকতন্ত্র) ও লিভার জটিলতার চিকিৎসায় তাঁর প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

ডা. দেবাশীষ চৌধুরী ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি ও পরবর্তীতে ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও সিএমওএসএইচ মেডিকেল কলেজে সহকারী ও সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও তাঁর প্রশিক্ষণের পরিধি বিস্তৃত। ভারতের ইন্সটিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স থেকে লিভার রোগের চিকিৎসায় ক্লিনিকাল ফেলোশিপ সম্পন্ন করেন। এরপর তিনি কানাডা’র ইউনিভার্সিটি অব আলবার্টা হসপিটাল, ম্যাকগিল ইউনিভার্সিটি হেলথ সেন্টার এবং টরন্টো’র সেন্ট মাইকেল’স হসপিটালে অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কপি, হেপাটোলজি, লিভার ট্রান্সপ্লান্ট কেয়ার ও ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ডা. দেবাশীষ চৌধুরী ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ও সি, লিভার সিরোসিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তক্ষরণ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, প্যানক্রিয়াস ও পিত্তনালীর রোগ, জিইআরডি ইত্যাদি চিকিৎসায় বিশেষ দক্ষতাসম্পন্ন। পাশাপাশি ডায়াগনস্টিক ও থেরাপিউটিক আপার জিআই এন্ডোস্কপি, কোলনোস্কপিসহ অন্যান্য উন্নত এন্ডোস্কোপিক পদ্ধতিতে চিকিৎসা প্রদানেও তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া, গবেষণাক্ষেত্রে তিনি বিভিন্ন উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি এসমো ওয়ার্ল্ড কংগ্রেস অন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার এবং এপিডিডব্লিউ-এর মতো আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছেন, এবং তাঁর একাধিক গবেষণা নিবন্ধ আকারে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজি’র আন্তর্জাতিক সদস্য এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি’র সদস্যপদ অর্জন করেছেন।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09