Thursday, July 23, 2026
PrimeBulletin

Bangladesh

ঈদুল আজহার জামাত: সময় ও স্থান এক নজরে

ঈদুল আজহার জামাত: সময় ও স্থান এক নজরে

জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। প্রধান জামাত ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং উচ্চপর্যায়ের কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

তবে ঝড়বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

দেশের বৃহত্তম ঈদ জামাতগুলোর একটি অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। সেখানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।

অন্যদিকে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এই মাঠে পাঁচ থেকে ছয় লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। সেখানে ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

বিভাগভিত্তিক ঈদের প্রধান জামাত

ঢাকা: বায়তুল মোকাররমে পাঁচটি জামাত (সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিট)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত (সাড়ে ৭টা ও সাড়ে ৮টা)।

চট্টগ্রাম: জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় প্রধান জামাত, একই স্থানে দ্বিতীয় জামাত সকাল ৮টায়। জেলা স্টেডিয়াম ও বিভিন্ন মসজিদে পৃথক জামাত।

রাজশাহী: হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত। প্রতিকূল আবহাওয়ায় দরগাহ জামে মসজিদে সকাল ৮টায়।

খুলনা: সার্কিট হাউজ ময়দানে সকাল ৭টায় প্রধান জামাত। আবহাওয়া খারাপ হলে টাউন জামে মসজিদে একাধিক জামাত।

বরিশাল: হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট: শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদে একাধিক জামাত।

রংপুর: কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত। প্রতিকূল আবহাওয়ায় জেলা মডেল মসজিদে বিকল্প জামাত।

ময়মনসিংহ: আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত। একই মাঠে দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09