Saturday, September 19, 2026
PrimeBulletin

Bangladesh

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঈদের দিন ব্যতীত উৎসবের ছুটির অন্যান্য দিনগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চালু থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ঈদের ছুটির সময় যাত্রী সাধারণের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করতে সহায়তার লক্ষে এই আগাম ঘোষণা দেওয়া হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয় যে, ঈদের পরদিন থেকে পুনরায় পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু হবে।

সাধারণত ঈদের দিন যাত্রী সংখ্যা অনেক কম থাকে এবং স্টাফদের ঈদের ছুটির বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিগত বছরগুলোতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে যারা ঈদের দিন দর্শনীয় স্থানে ঘোরার জন্য মেট্রোরেল ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, তাদের বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

More