Monday, September 21, 2026
PrimeBulletin

Sports

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

ভারতে বিশ্বকাপ দেখানো নিয়ে বহু টালবাহানা ছিল। শেষমেশ জি এন্টারটেইনমেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে। তবে জি’র প্যাকেজের চড়া দাম ও বিভিন্ন সমস্যায় জেরবার দেশের ফুটবলপ্রেমীরা। তবে বিশ্বকাপ শুরু হতেই এগিয়ে এল জিও। তাদের নতুন চুক্তিতে বিনামূল্যেই বিশ্বকাপ দেখা যাবে। প্রশ্ন হল, এর সুবিধা পাবেন কারা?

চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে জি নেটওয়ার্ক। ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখতে চাইলে জি৫-এ দু’টি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। যার মধ্যে তিন মাসের প্ল্যানের মূল্য ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যানের মূল্য ১৬৯৯ টাকা। কিন্তু তাতে নানা সমস্যায় ভুগছে ফুটবলপ্রেমীরা।

এবার সমস্যার সমাধান হবে জিওর সৌজন্যে। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই জিও চুক্তি করে জি’র সঙ্গে। জিওফাইবার বা জিও-এয়ারফাইবারে সাবস্ক্রিপশন থাকলে একাধিক ওটিটি প্লাটফর্ম বিনামূল্যে দেখা যায়। এবার থেকে জিওফাইবার ও জিও-এয়ারফাইবারে জিওটিভি+ প্লাটফর্মের মাধ্যমে ইউনাইট স্পোর্টসের চারটি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। যাদের জিও সেট টপ বক্স আছে, তারাও এই সুবিধা পাবেন। সেট টপ বক্স থেকে জিওটিভি+ অ্যাপে নিজের জিও নম্বর থেকে লগইন করলেই আর কোনও বাধা থাকবে না।

আসলে জি৫ নিয়ে ফুটবলভক্তদের অনেক অভিযোগ ছিল। প্রথমে অফার দেওয়া ছিল একটায় লগইন করলে তিনজন অ্যাকসেস পাবে। বৃহস্পতিবার সকালে সেটা তুলে নেওয়া হলে দেশটির নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তাতে কিছুক্ষণ পর আবারও তিনজনের অ্যাকসেস ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু যাদের জি৫-এ আগে থেকেই সাবস্ক্রিপশন নেওয়া ছিল, তাদের ক্ষেত্রেও ফের ৭৯৯ টাকার নতুন বিশ্বকাপের সাবস্ক্রিপশন নিতে হয়। তারপরও বাফারিং বা ভিডিও কোয়ালিটি নিয়ে সমস্যার কথা উঠেছে। সেক্ষেত্রে জিও-র নতুন ব্যবস্থায় অনেকে সুবিধা পাবেন।

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47