Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে পরপর দুই দিনে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে শুক্কুর আলীর ছেলে সিএনজি চালক শামীম আহমদ ধনুর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

এদিকে গতকাল (রবিবার) পৌরসভার খাসাড়ীপাড়ায় হাত বাঁধা অবস্থায় বসতঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধারের পর এবার লাউতা ইউনিয়নের বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে এক যুবকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

জানা যায়, শামীম আহমদ ধনু রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেন নি। মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পেয়েছেন নিহতের স্বজনরা। পরদিন সকালে স্থানীয়দের চোখে ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
বিয়ানীবাজার থানার এসআই মহিউদ্দিন জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। উক্ত লাশের সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19