Thursday, July 23, 2026
PrimeBulletin

Bangladesh

দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক: ভূমি প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিষয়টি অনুধাবন করেছিলেন।

শনিবার (২০ জুন) বিকাল ৫টায় হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মীর মোহাম্মদ হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও এদেশে প্রান্তিক কৃষকদের উৎসাহ যোগাতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে বুঝা যায়, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার।

তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। তবুও সরকার দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডটি দিয়ে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষি পণ্যসহ ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ করতে পারবে। এছাড়া বর্তমান সরকার প্রতি উপজেলায় কৃষি পণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপক করেন হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09