Monday, July 27, 2026
PrimeBulletin

সারা দেশ

বরিশাল সিটির নতুন প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরিন

বরিশাল সিটির নতুন প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরিন

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিলকিস আক্তার জাহান শিরিন।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় নগর অডিটোরিয়াম ভবন চত্বরে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, প্রশাসক হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান।

নবনিযুক্ত প্রশাসক জানান, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে বরিশালকে সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চান। তিনি নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দেওয়া ঈদ উপহারের বিষয়টিও উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর তিনি সিটি করপোরেশনের কার্যালয়ে আগের প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাবের সিওসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বরিশাল সিটির নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19