Monday, September 21, 2026
PrimeBulletin

Sports

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

অতীত সমীকরণে এগিয়ে ব্রাজিল। তবে দলের ভারসাম্য আর শক্তিমত্তার দিক থেকে পিছিয়ে নেই স্কটল্যান্ডও। তারা প্রথমবার বিশ্বকাপের নকআউটে খেলার স্বপ্ন দেখছে। 

গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেলে নকআউটে উঠে যাবে তারা। হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড। 

অন্যদিকে গ্রুপপর্বে এখনও পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে তারা।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের রেকর্ডও দুর্দান্ত। ১৯৭৪ সালের পর থেকে তিনটি জয় এবং একটি ড্র করেছে তারা। ফলে সবকিছু বিবেচনায় বেশ এগিয়ে কার্লো আনচেলত্তির দল। পাশাপাশি ব্রাজিলের আক্রমণভাগের শক্তি বাড়াতে এই ম্যাচে ফিরছেন নেইমার জুনিয়র।

স্কটল্যান্ডের হয়ে নজর থাকবে তরুণ উইঙ্গার বেন গ্যানন-ডোকার এবং মিডফিল্ডার লুইস ফার্গুসনের ওপর। বিশেষ করে ফার্গুসন এখন পর্যন্ত ট্যাকল ও ডুয়েলে দলের শীর্ষে আছেন। ইনজুরি সমস্যা থাকলেও স্কটল্যান্ড শিবির বেশ আত্মবিশ্বাসী। ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।

তবে অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে আজ ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা ১২.২ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ১৮.২ শতাংশ।

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47