Saturday, July 25, 2026
PrimeBulletin

সারা দেশ

বন্দরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ ৫, একই পরিবারের ৪ জন; দুইজনের অবস্থা গুরুতর

বন্দরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ ৫, একই পরিবারের ৪ জন; দুইজনের অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরনের আগুনে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, গুরুতর দগ্ধ  মা সুলতানা শরীলের ৯০ শতাংশ  মেয়ে মিম শরীলের ৪১  বাবা মান্নান শরীলের ৩০ শতাংশ ও ছেলে হযরত আলীর শরীলের ৮ শতাংশ এবং সায়েম নামের একজনের ৭৭ শতূংশ পুড়েগেছে। একই সাথে আগুনে তাদের শাসনালী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হযরত আলীকে অবজারভেশনে রাখা হয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স জোন ২ উপ-সহকারী পরিচালক মোঃ ওসমান গনি জানান, বন্দর উপজেলার চাঁনপুর এলাকার জৈনক্য  আখতার হোসেনের একতলা  বাড়ির একটি দুই রুমের ফ্লাটের ভাড়াটিয়া ছিলেন আব্দুল মান্নান।   ফ্লাট ভাড়া নিয়ে তারা বেশ কিছুদিন যাবত বসবাস করে আসছিলেন। তারা মূলত লাইনের গ্যাস দিয়েই রান্নাবান্নার কাজ করতেন। কিন্তু বিকল্প হিসাবে ঘরের ভেতরে একটি সিলিন্ডার গ্যাস বোতল রেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার গ্যাসের পাইপলাইনের লিকেস থেকে গ্যাস নির্গত হয়ে ঘরের মধ্যে জমাট বেঁধেছিল। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঘরে দিয়াশাই কাঠি বা আগুন জ্বালালে সাথে সাথে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আহত ৫ জনকেই জাতীয় বাড়ণ  এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসে টিম ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন  ও বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। 

স্থানীয় দোকানদার অনিক জানান, বিস্ফোরণের পর পরই দগ্ধরা চিৎকার-চেচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাদেরকে জাতীয় বান এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দরজা জানালা বন্ধ ঘরে গ্যাসের লিকেস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19