Thursday, July 23, 2026
PrimeBulletin

Sports

বিশ্বকাপের আগে আনচেলত্তিকে আরও ৪ বছরের চুক্তি দিল ব্রাজিল

বিশ্বকাপের আগে আনচেলত্তিকে আরও ৪ বছরের চুক্তি দিল ব্রাজিল

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকবেন কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের মাঠে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে চাইছে। সে লক্ষ্যে ৬৬ বছর বয়সী এই ইত

আনচেলত্তি বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই বুঝেছি এই দেশে ফুটবল কী অর্থ বহন করে। গত এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’ তিনি আরও জানান, তিনি এখন ‘আরও বেশি জয়, আরও বেশি সময় ও আরও বেশি কাজের’ জন্য ক্ষুধার্ত হয়ে আছেন।

ক্লাব ক্যারিয়ারে আনচেলত্তি রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির কোচ হিসেবে কাজ করেছেন। তবে জাতীয় দলের কোচ হিসেবে ব্রাজিলেই প্রথম দায়িত্ব পালন করছেন তিনি।

সিবিএফের ভাইস প্রেসিডেন্ট গুস্তাভো দিয়াস বলেন, ‘আনচেলত্তির ক্যারিয়ার ও রেজুমে নিজেই কথা বলে। তবে এর বাইরে তিনি অসাধারণ একজন মানুষ। আমরা অত্যন্ত সন্তুষ্ট।’ সিবিএফ প্রেসিডেন্ট সামির শাউদ বলেন, এই চুক্তি নবায়ন ‘ব্রাজিলকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্তরে রাখার’ প্রচেষ্টার অংশ।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ফুটবল বেকায়দায় পড়েছিল। সর্বশেষ ২০১৪ সালে সেমিফাইনালে খেলেছিল তারা। সেবার নিজেদের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে লজ্জায় পড়েছিল দেশটি, যা এখনও দেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে। ২০২২ বিশ্বকাপের পর তিতে চলে যাওয়ার পর তিনজন কোচ পরিবর্তন হয়েছে। 

আনচেলত্তির অধীনে ব্রাজিল ১০ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র ও তিন পরাজয় পেয়েছে। মার্চে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে তারা।

১৮ মে চূড়ান্ত দল ঘোষণার পর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে তাদের ঘাঁটি হবে নিউজার্সি। গ্রুপ সি-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

More

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47