Thursday, July 23, 2026
PrimeBulletin

Sports

বিসিবির বোর্ড সভায় নতুন যা যা সিদ্ধান্ত হলো

বিসিবির বোর্ড সভায় নতুন যা যা সিদ্ধান্ত হলো

জুনের মধ্যে বিসিবির নিবার্চন দেওয়ার কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। নির্বাচনকে সামনে রেখে কাজও শুরু করে দিয়েছে কমিটিটি।

সেই ধারাবাহিকতায় আজ মিরপুরে বিসিবির সভায় কাউন্সিলর মনোনয়নের জন্য ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়েছে। অ্যাডহক কমিটির চতুর্থ সভায় আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলুন, দেখে নেওয়া যাক সিদ্ধান্তগুলো—

কাউন্সিলরের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে কাউন্সিলরদের নাম চাইবে বিসিবি। নাম জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে।

মূল্যায়ন করে ৬৪ জেলার কোচ নিয়োগ

বর্তমান কোচদের মেয়াদ শেষ হলে ৬৪ জেলার কোচ নিয়োগ মূল্যায়ন কমিটির মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

কোচ হতে যারা আবেদন করবেন তাদেরকে তাত্বিক ও ব্যাবহারিক পরীক্ষা দিতে হবে।

বেড়েছে আম্পায়ার ও ম্যাচ রেফারির চুক্তির মেয়াদ

গত ৩০ এপ্রিল বর্তমান আম্পায়ার ও ম্যাচ রেফারির চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তবে নতুন করে চুক্তির মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে।

More

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47