Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

বিসিআইসির গুদাম ও রাস্তা উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

বিসিআইসির গুদাম ও রাস্তা উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন ও সময়োপযোগী সার সরবরাহ নিশ্চিত করতে ফরিদপুর শহরতলীর টেপাখোলার ধলার মোড়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর নতুন বাফার গুদামের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি একই সাথে রাস্তার উদ্বোধন করেন তিনি।

সোমবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে গুদামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহম্মেদ বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বিকল্প নেই। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সময়মতো ও পর্যাপ্ত সার সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই বাফার গুদাম চালু হওয়ায় সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ফলে কৃষকরা প্রয়োজনের সময় সহজেই সার সংগ্রহ করতে পারবেন এবং কোনো ধরনের সংকটের মুখোমুখি হবেন না।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে সারসহ কৃষি উপকরণের সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। এই গুদাম সেই উদ্যোগেরই একটি অংশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন। এছাড়া বিসিআইসির প্রকল্প পরিচালক মনজুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিসিআইসি সূত্রে জানা যায়, নতুন বাফার গুদামটি চালু হওয়ার ফলে ফরিদপুর ও আশপাশের জেলার কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুত সার সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে সার সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ ব্যবস্থাপনায় আরও গতি ও দক্ষতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19