Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের গভীর রাত। পরিবারের সদস্যরা যখন ঘুমে, তখন একটি ফোনকল বা ডাকে ঘর থেকে বের হন ৩৩ বছর বয়সী আরিফ শেখ। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। কিছুক্ষণ পরই লতিফপুর কলোনির একটি অন্ধকার গলি থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত দেহ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের একটি গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই এলাকার আজিজ শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে আরিফের দ্বন্দ্ব চলছিল। অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরেই শুক্রবার গভীর রাতে তাকে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নেওয়া হয়। পরে নির্জন গলিতে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন রুমি আফরিন দাবি করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তার অভিযোগ, সেলিম, তার ভাগনে শুভ ও জীবন নামের তিন ব্যক্তি সরাসরি এ হত্যার সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমার ভাই অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আগে ধার দেওয়া টাকা ফেরত চাইছিল। এ নিয়ে আমাদের মামার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করছি।

তবে পরিবারের এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ঘটনার পর লতিফপুর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে যদি একজন মানুষকে কৌশলে ঘর থেকে ডেকে এনে হত্যা করা যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এখন এলাকাবাসীর নজর পুলিশের তদন্ত ও অভিযানের দিকে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19