Monday, September 21, 2026
PrimeBulletin

World

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ স্থগিত নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। তারা বলছেন তাদের রাম দেবতাকে অবমাননা করা হয়েছে।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে আজ মঙ্গলবার (২৩ জুন) প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে তিনি রামমন্দির নির্মাণের বিরোধীতাকারীদের ‘উগ্রপন্থি’ হিসেবে অভিহিত করে বলেছেন তাদের বাংলাদেশ সরকারের থামানো উচিত।

জয়সওয়াল বলেন, “আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি হিন্দু দেবতা ও তাদের ছবিকে অবমাননার কারণে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে (পলাশবাড়ীতে) উগ্রপন্থিদের থামাবে এবং সেখানে থাকা অল্প সংখ্যক সংখ্যালঘুর নিরাপত্তার নিশ্চয়তা দেবে।”

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম : স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে গতকাল সোমবার সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

এ সাক্ষাৎকারে গাইবান্ধার পলাশবাড়ীতে হরিদাস চন্দ্র কর্তৃক রামমন্দির নির্মাণ এবং অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী কর্তৃক দেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্য প্রদানের বিষয়টি উত্থাপিত হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে এক্ষেত্রে সকল সম্প্রদায়েরই দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।”

তিনি আরও বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি, সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58