Thursday, November 19, 2026
PrimeBulletin

World

জরিমানা করা হলো দেড় লাখ টাকা

বাংলাদেশ থেকে মাংস-শাকসবজি-পেঁয়াজ নিয়ে কানাডার বিমানবন্দরে তিনজন আটক

বাংলাদেশ থেকে মাংস-শাকসবজি-পেঁয়াজ নিয়ে কানাডার বিমানবন্দরে তিনজন আটক

কানাডার টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া তিনজন আটক হয়েছেন। না জানিয়ে এসব পণ্য নিয়ে আসায় তাদের ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার সমান।

সংবাদমাধ্যম টরেন্টো সান বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে, তিনটি গোয়েন্দা কুকুর ওই ব্যক্তিদের থেকে এসব পণ্য খুঁজে বের করে। সব মিলিয়ে তাদের কাছে ৪৫ কেজি ওজনের এসব পণ্য ছিল।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে জানিয়েছে, ধারলা, ওলগা এবং থিও নামে এ তিনটি কুকুর পণ্যগুলো খুঁজে বের করে। তবে কবে ওই তিনজনকে আটক করা হয়েছিল সেটি স্পষ্ট না করে সিবিএসএ শুধু বলেছে, এ মাসে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইট থেকে তিন পর্যটকের ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

তারা একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, পণ্যগুলো টেবিলে সাজানো। আর যেসব কুকুর এগুলো খুঁজে বের করেছে। তারা সেগুলোর পাশে বসে আছে।

সংবাদমাধ্যম টরেন্টো সান জানিয়েছে, যারাই কানাডায় প্রবেশ করবেন— নাগরিক, প্রবাসী বা পর্যটক, তাদের সবাইকে সাথে নেওয়া খাবারের ব্যাপারে জানাতে হবে।

যারমধ্যে রয়েছে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, চর্বি, মাখন, ডিম, মাছ, পশুর চামড়া এবং সামুদ্রিক মাছ।

সূত্র: টরেন্টো সান

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58