Sunday, July 26, 2026
PrimeBulletin

সারা দেশ

৫০০ টাকার বাস ভাড়া এক হাজার, দুই কাউন্টারকে জরিমানা

৫০০ টাকার বাস ভাড়া এক হাজার, দুই কাউন্টারকে জরিমানা

ঢাকার সাভারে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ আদায় করা হচ্ছে। এ অবস্থায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং টিকিটের মূল্য দ্বিগুণ রাখার দায়ে দুইটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের অভিযোগ, ৫০০-৫৫০ টাকার ভাড়া এখন তাদের কাছ থেকে এক হাজার ৩০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সাভার ও আশুলিয়ার বেশ কিছু শিল্পকারখানা ছুটি দেওয়ার পর ঈদে বাড়ি ফিরতে শ্রমিক ও সাধারণ যাত্রীরা সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে ভিড় করেন। অনেকেই টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীদের চাপ দেখে এ সুযোগে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন বিভিন্ন পরিবহনের কর্মীরা।

যাত্রীদের অভিযোগ, সাভারের নবীনগর দূরপাল্লার বাস টার্মিনাল ও বাইপাইল বাসস্ট্যান্ডে নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ নেওয়া হচ্ছে। প্রায় সবগুলো বাসের কাউন্টার দ্বিগুণ ভাড়া নিচ্ছে।

খবর পেয়ে দুপুরে নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং টিকিটের অতিরিক্ত মূল্য রাখায় দুটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।

নবীনগর বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা যাত্রী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‌‘সাতক্ষীরা লাইনের বাসের টিকিট কেটেছি। আগে সাতক্ষীরার কালীগঞ্জ পর্যন্ত ভাড়া ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। এখন আমার কাছ থেকে ১ হাজার ৩০ টাকা নেওয়া হয়েছে।’

রাত ৯টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত যাত্রী সজিব বলেন, ‘আমি বগুড়ায় যাবো। সেখানে যেতে সাধারণত ভাড়া ৫৫০ টাকা হলেও এখন শাহ ফতেহ আলী বাসের টিকিট ১ হাজার টাকায় কিনতে হয়েছে। প্রায় সবগুলো কাউন্টারে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নবীনগর বাসস্ট্যান্ডের দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19