সারা দেশ
নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন
বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় ধরিত্রী রক্ষায আমরা (ধরা), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এবং সুন্দরবন জনতা কাবের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকায় ভাঙা বেরিবাঁধের ওপর দাঁড়িয়ে কয়েক শতাধিক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেন। ত্রাণ নয়, স্থায়ী সমাধান চাই এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
2026-07-17 22:19