Tuesday, July 21, 2026
PrimeBulletin

Author

এইচ এম খালিদ হাসান

শিল্প-সাহিত্য

মুক্তিযুদ্ধের বই কম

অমর একুশে বইমেলার ১৫ দিন পার হয়েছে, এখন পর্যন্ত সবমিলিয়ে নতুন বই জমা পড়েছে ১ হাজার ৩৩৭টি। এর মধ্যে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট বই এসেছে মাত্র একটি। গত ৩ মার্চ বাংলা একাডেমির নতুন বই জমাদানের তথ্যকেন্দ্রে ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ বইটি জমা পড়েছে। সালেক খোকনের লেখা বইটি কথাপ্রকাশ থেকে বের হয়েছে। বইটি মুক্তিযোদ্ধাদের ভাষ্যে মুক্তিযুদ্ধের দিনগুলোর ছোট ছোট ঘটনা দিয়ে সাজানো হয়েছে।

2026-03-13 13:40